স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনে সম্প্রতি ‘ল্যান্ডফল’ নামে শক্তিশালী এক স্পাইওয়্যার শনাক্ত হয়েছে।
যা প্রায় এক বছর ধরে অজানা জিরো-ডে দুর্বলতা ব্যবহার করে তথ্য চুরি করছিল।
একটি ক্ষতিকর ডিএনজি ছবি পাঠালেই ব্যবহারকারীর অজান্তে স্পাইওয়্যারটি সক্রিয় হয়ে ডিভাইসের নিয়ন্ত্রণ নিতে পারত।
আরও পড়ুন: এক চার্জে ২০০ কিলোমিটার উড়বে ইহ্যাংয়ের নতুন উড়ন্ত গাড়ি
গবেষকদের মতে, এতে কল রেকর্ডিং, লোকেশন ট্র্যাকিংসহ ব্যক্তিগত ডেটা চুরির ক্ষমতা রয়েছে।
আক্রমণ বেশি দেখা গেছে গ্যালাক্সি এস২২, এস২৩, এস২৪ ও জেড ফোল্ড মডেলে।
স্যামসাং ইতোমধ্যে নিরাপত্তা প্যাচ প্রকাশ করায় দ্রুত আপডেট ইনস্টল করার পরামর্শ দেয়া হয়েছে।









