ইন্টারনেটে সম্প্রতি প্রায় ১৫ কোটি ব্যবহারকারীর ইউজারনেম ও পাসওয়ার্ডসমৃদ্ধ একটি বিশাল ডাটাবেজ উন্মুক্ত অবস্থায় পাওয়া গেছে।
সাইবার নিরাপত্তা গবেষক জেরেমিয়া ফাউলার জানান, কোনো পাসওয়ার্ড বা এনক্রিপশন ছাড়াই দীর্ঘ সময় তথ্যগুলো অনলাইনে ছিল।
আরও পড়ুন: কারিগরি ত্রুটি কাটিয়ে স্বাভাবিক হলো জিমেইলের ফিল্টার সেবা
এতে সামাজিক যোগাযোগমাধ্যম, ই-কমার্স, ব্যাংক ও সরকারি ই-মেইলের তথ্যও অন্তর্ভুক্ত।
বিশেষজ্ঞদের মতে, ইনফোস্টিলার ম্যালওয়্যারের মাধ্যমে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।
এর ফলে বড় ধরনের আর্থিক জালিয়াতির ঝুঁকি তৈরি হয়েছে।









