বিশ্বজুড়ে দ্রুতগতিতে বাড়ছে ফাইভজি নেটওয়ার্কের ব্যবহার।
২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল–জুন) ফাইভজি সংযোগের সংখ্যা দাঁড়িয়েছে ২৬০ কোটিরও বেশি।
যা আগের বছরের তুলনায় ৩৭ শতাংশ বেশি।
টেলিকম সংস্থা ফাইভজি আমেরিকাস ও গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছে নতুন ইতিহাস গড়লো অ্যাপল
বিশ্লেষকদের মতে, ভিডিও স্ট্রিমিং, গেমিং ও শিল্পক্ষেত্রে ডিজিটাল রূপান্তরের কারণে ডাটা ব্যবহারে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে ৩০০টিরও বেশি প্রতিষ্ঠান ফাইভজি সেবা দিচ্ছে।
যার মধ্যে ৫০টির বেশি ফাইভজি এসএ চালু করেছে।
পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ফাইভজি সংযোগের সংখ্যা ৯০০ কোটিতে পৌঁছবে।









