মূল পাতা ক্রিপ্টো স্ট্যাবল কয়েন: ক্রিপ্টো দুনিয়ার স্থিতিশীল মুদ্রা
ক্রিপ্টোতথ্যপ্রযুক্তি

স্ট্যাবল কয়েন: ক্রিপ্টো দুনিয়ার স্থিতিশীল মুদ্রা

stable coin
স্ট্যাবল কয়েন প্রতীকী ফটো। ছবি: সংগৃহীত
Share

ক্রিপ্টোকারেন্সির দুনিয়ায় দাম ওঠানামা যেন নিত্যদিনের ব্যাপার। কখনও বাড়ে আকাশচুম্বীভাবে, আবার মুহূর্তেই কমে যায়।

এই অস্থিরতার মধ্যে নতুন বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে স্ট্যাবল কয়েন (Stablecoin)

বিশেষজ্ঞদের মতে, এটি এমন এক ধরনের ডিজিটাল মুদ্রা যার দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে।

স্ট্যাবল কয়েন সাধারণত যুক্ত থাকে কোনো বাস্তব সম্পদের সঙ্গে, যেমন মার্কিন ডলার, ইউরো কিংবা স্বর্ণ।

আরও পড়ুন: নতুন রেকর্ড গড়ল বিটকয়েন, দাম ১ লাখ ২৫ হাজার ডলার

অর্থাৎ, এক স্ট্যাবল কয়েনের দাম প্রায় এক মার্কিন ডলারের সমান রাখা হয়।

যাতে ব্যবহারকারীরা হঠাৎ দামের পরিবর্তনে ক্ষতির মুখে না পড়েন। এজন্য একে বলা হয় ‘স্থিতিশীল ক্রিপ্টো’।

বাজার বিশ্লেষকদের মতে, বর্তমানে সবচেয়ে ব্যবহৃত স্ট্যাবল কয়েনগুলোর মধ্যে রয়েছে ইউএসডিটি (USDT (Tether), ইউএসডিসি (USDC (USD Coin) ও ডায় (DAI)

এগুলো ক্রিপ্টো এক্সচেঞ্জে লেনদেন সহজ করা, বিনিয়োগে নিরাপত্তা বজায় রাখা ও ডিজিটাল অর্থপ্রবাহ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে অনলাইন পেমেন্ট ও আন্তর্জাতিক লেনদেনে স্ট্যাবল কয়েন বড় ভূমিকা রাখতে পারে।

ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি কমিয়ে এ প্রযুক্তি বিশ্ব অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com