বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইনান্স (Binance)-এর নিজস্ব ডিজিটাল মুদ্রা হলো বিএনবি (BNB)।
এটি মূলত বাইনান্স প্ল্যাটফর্মে লেনদেন ফি পরিশোধ, ট্রেডিং ছাড় এবং নানা ব্লকচেইন সেবা ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।
বর্তমানে এটি বিশ্বের শীর্ষ ক্রিপ্টোকারেন্সিগুলোর একটি।
বিএনবি কয়েনের যাত্রা শুরু হয় ২০১৭ সালে।
বাইনান্সের প্রতিষ্ঠাতা চ্যাংপেং ঝাও (Changpeng Zhao) বা সিজেড (CZ)-এর উদ্যোগে।
আরও পড়ুন: ডজকয়েন: মজার ছলে তৈরি হলেও আজ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি
শুরুতে এটি ইথেরিয়াম নেটওয়ার্কে ইআরসি-২০ (ERC-20) টোকেন হিসেবে চালু হয়েছিল।
পরে নিজস্ব ব্লকচেইন বাইনান্স চেইন (Binance Chain)।
পরবর্তীতে বাইনান্স স্মার্ট চেইন (Binance Smart Chain (BSC)-এ স্থানান্তর করা হয়।
বিএনবি কয়েনের মূল কাজ হলো বিনান্স ইকোসিস্টেমে লেনদেনকে দ্রুত, সাশ্রয়ী ও সহজ করা।
বাইনান্স ব্যবহারকারীরা এই কয়েনের মাধ্যমে ট্রেডিং ফি পরিশোধ করলে ছাড় পান।
পাশাপাশি, বিএনবি (BNB) ব্যবহার হয় ডিফাই (DeFi) অ্যাপ, এনএফটি (NFT) মার্কেটপ্লেস, গেমিং প্রজেক্ট এবং নানা স্মার্ট কনট্র্যাক্টে।
বিশেষজ্ঞদের মতে, বিএনবি শুধু একটি কয়েন নয়, বরং পুরো বাইনান্স নেটওয়ার্কের অর্থনৈতিক ভিত্তি।
বর্তমানে এটি মার্কেট ক্যাপের দিক থেকে শীর্ষ তিন ক্রিপ্টোকারেন্সির মধ্যে অবস্থান করছে।
দ্রুত লেনদেন ও বহুমুখী ব্যবহারের কারণে বাইনান্স কয়েন এখন ক্রিপ্টো অর্থনীতির এক শক্তিশালী নাম।









