যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর আলফা স্কুলে শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা পদ্ধতি।
প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এখানে দিনে মাত্র দুই ঘণ্টা এআই টুলের সহায়তায় গণিত, ইতিহাসসহ বিভিন্ন বিষয় শেখে।
আরও পড়ুন: ইউটিউব মিউজিকে আসছে গান অনুবাদের ফিচার
বাকি সময় কাটে হাতে–কলমে শেখা, দলগত কাজ ও সৃজনশীল কার্যক্রমে।
স্কুলটির দাবি, তাদের শিক্ষার্থীরা অন্যদের তুলনায় দ্বিগুণ দ্রুত শিখছে।
তবে শিক্ষাবিদরা প্রশ্ন তুলেছেন, প্রযুক্তিনির্ভর এই পদ্ধতিতে শিক্ষার্থীদের সামাজিক ও সমালোচনামূলক দক্ষতা কতটা গড়ে উঠবে।









