দীর্ঘদিনের ভয়েস-সহকারী গুগল অ্যাসিস্ট্যান্টকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাচ্ছে গুগল।
এর জায়গা নিচ্ছে নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত সহকারী জেমিনি।
অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ আপডেটে ‘Digital assistants from Google’ সেটিংস অপশন সরিয়ে দেয়া হচ্ছে।
আরও পড়ুন: এক চার্জে ২০০ কিলোমিটার উড়বে ইহ্যাংয়ের নতুন উড়ন্ত গাড়ি
ফলে আর পুরোনো অ্যাসিস্ট্যান্টে ফেরা যাবে না। এরইমধ্যে ভয়েস কমান্ড, রিমাইন্ডার, স্মার্ট হোম নিয়ন্ত্রণসহ সব ফিচার জেমিনিতে যুক্ত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, জেমিনি গুগলের এআই ইকোসিস্টেমের মূল কেন্দ্র।
যা দ্রুত ও প্রাসঙ্গিক উত্তর দিয়ে ব্যবহারকারীর অভিজ্ঞতাকে নতুন মাত্রা দেবে।









