হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন এআই-ভিত্তিক ফটো এডিটিং ফিচার আনছে মেটা।
এই সুবিধায় স্ট্যাটাস দেয়ার সময়ই ছবি সম্পাদনা করা যাবে, আলাদা অ্যাপের প্রয়োজন হবে না।
আরও পড়ুন: নতুন নীতিতে স্মার্টফোন কিস্তিতে বিক্রি ও সিম লক অনুমোদন
অ্যান্ড্রয়েডের পর আইওএস বেটা ব্যবহারকারীদের মধ্যেও ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।
এতে এআই স্টাইল, ফিল্টার, অবাঞ্ছিত অংশ মুছে ফেলা ও নতুন উপাদান যোগের সুযোগ মিলবে। ধীরে ধীরে সবার জন্য ফিচারটি উন্মুক্ত করা হবে।









