পারপ্লেক্সিটি তাদের এআইনির্ভর ব্রাউজার ‘কমেট’ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করেছে।
আগে এটি শুধু প্রো গ্রাহকদের জন্য চালু ছিল, তবে এখন ফ্রি ডাউনলোড করা যাবে।
মোবাইল ভার্সনে ডেস্কটপের মতো সার্চ সারসংক্ষেপ, এআই অ্যাসিস্টেন্ট ও ভয়েস চ্যাট ফিচার আছে।
আরও পড়ুন: তাইওয়ানে গুগলের নতুন বিশাল এআই হার্ডওয়্যার কেন্দ্র
ব্রাউজারটি ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে টার্গেটেড বিজ্ঞাপন দেখাতে সহায়ক।
প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অনলাইন শপিংয়ে এই ধরনের এআই ফিচার প্রতারকদের নতুন সুযোগ তৈরি করতে পারে।









