র্যানসমওয়্যার সাইবার হামলা প্রতিরোধে নতুন এআই টুল চালু করেছে গুগল।
এই টুল গুগল ড্রাইভের ডেস্কটপ সংস্করণে যুক্ত করা হয়েছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে দ্রুত র্যানসমওয়্যার শনাক্ত করতে পারবে।
আরও পড়ুন: কোপাইলট চ্যাটবটে মানুষের মুখভঙ্গি আনল মাইক্রোসফট
হামলা ধরা পড়লে এটি আক্রান্ত ফাইলের সিঙ্ক বন্ধ করে ব্যবহারকারীদের আগের অবস্থা ফিরিয়ে আনার সুযোগ দেবে।
গুগলের তথ্যমতে, লাখো র্যানসমওয়্যার নমুনা দিয়ে টুলটি প্রশিক্ষিত হয়েছে। বর্তমানে উইন্ডোজ ও ম্যাক উভয় প্ল্যাটফর্মে গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীরা এ সুবিধা নিতে পারবেন।









