মূল পাতা প্রযুক্তির চাকরি আকিজ ইলেকট্রিকে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রযুক্তির চাকরি

আকিজ ইলেকট্রিকে নিয়োগ বিজ্ঞপ্তি

akij electric
আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত
Share

আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সুইচ সকেট অ্যান্ড ব্রেকার বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগ দেয়া হবে।

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৭ অক্টোবর ২০২৫ থেকে এবং চলবে ৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদে আবেদনকারীর ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকা বাধ্যতামূলক।

এছাড়া বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রস্তুতকারক কোম্পানিতে অপারেশন, পণ্য উন্নয়ন ও উৎপাদনে দক্ষতা, মাইক্রোসফট এক্সেল, পাওয়ারপয়েন্ট, অটোক্যাড।

ইআরপি সিস্টেম এ দক্ষতা থাকা প্রয়োজন। প্রার্থীর কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও চাকরির খবর পড়ুন: সিম্ফনি মোবাইলে চাকরির সুযোগ

ফুলটাইম এ চাকরির কর্মস্থল হবে ঢাকা। প্রার্থীর ধরণ নারী-পুরুষ উভয়ই। বয়সসীমা কমপক্ষে ৩০ বছর। বেতন আলোচনা সাপেক্ষে।

নির্বাচিত প্রার্থীরা মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা।

সাপ্তাহিক ২ দিন ছুটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস।

কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা উপভোগ করবেন।

বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com