প্রযুক্তি জায়ান্ট অ্যালফাবেট এই বছরের তৃতীয় প্রান্তিকে ১০২.৩ বিলিয়ন ডলার আয় করেছে।
যা ইতিহাসে প্রথমবারের মতো ১০ হাজার কোটি ডলার ছাড়ালো।
এ আয়ের প্রধান চালিকা শক্তি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)।
আরও পড়ুন: ইউটিউব মিউজিকে আসছে গান অনুবাদের ফিচার
গুগলের এআই-চালিত জেমিনি অ্যাপের ব্যবহারকারী পৌঁছেছে ৬৫ কোটি।
কোম্পানির মুনাফা বেড়েছে ৩৩ শতাংশ, ক্লাউড বিভাগ ৩৪ শতাংশ বৃদ্ধি দেখিয়েছে।
মার্কিন আদালতে অ্যান্টিট্রাস্ট মামলায় অ্যালফাবেটের পক্ষ থেকে রায় আসায় বিনিয়োগকারীর আস্থা বেড়েছে।
নতুন প্রযুক্তি ও এআই ফিচারের কারণে কোম্পানির বাজারে শীর্ষ অবস্থান দৃঢ় হচ্ছে।









