কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে আলোচনা করছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন।
রয়টার্সের তথ্য অনুযায়ী, প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ হলে ওপেনএআইয়ের বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলার ছাড়াতে পারে।
আরও পড়ুন: ২০২৬ সালের শুরুতে অ্যাপলের সম্ভাব্য নতুন ডিভাইস
যদিও আলোচনা এখনো চূড়ান্ত হয়নি। এর আগে ক্লাউড সেবা ও এআই চিপ ব্যবহারে দুই প্রতিষ্ঠানের মধ্যে বড় চুক্তি হয়েছে।
বিনিয়োগ বাস্তবায়িত হলে ওপেনএআইয়ের ভবিষ্যৎ তহবিল সংগ্রহ আরও জোরদার হতে পারে।









