মূল পাতা তথ্যপ্রযুক্তি নিউইয়র্কের ইভেন্টে অ্যামাজনের একাধিক নতুন ডিভাইস ও সার্ভিসেস উন্মোচন
তথ্যপ্রযুক্তি

নিউইয়র্কের ইভেন্টে অ্যামাজনের একাধিক নতুন ডিভাইস ও সার্ভিসেস উন্মোচন

Amazon event 2025
The new Echo lineup
Share

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো অ্যামাজনের ডিভাইস ও সার্ভিস ইভেন্ট-২০২৫। অ্যামাজন এ ইভেন্টের মাধ্যমে নিজেদের নতুন প্রজন্মের প্রোডাক্টগুলো উন্মোচন করেছে। এবারের ইভেন্টে নতুন ডিভাইসগুলোর মধ্যে রয়েছে ইকো স্পিকার ও ডিসপ্লে, কিন্ডল ই-রিডার, ফায়ার টিভিসহ একাধিক ডিভাইস ও সার্ভিসেস। অ্যামাজনে হার্ডওয়্যার প্রধান প্যানোস পানায়ের প্রেজেন্টেশনের মাধ্যমে আজ সকালে ইভেন্টটি শুরু হয়।

ইভেন্টে নতুন একাধিক রিং ডিভাইসে উন্মোচন করেছে। যার মধ্যে রয়েছে রিং ওয়্যারড ডোরবেল ফোর কে, রিং ওয়্যারড ডোরবেল প্লাস টুকে। যার দাম শুরু হবে ১৮০ ডলার থেকে বলে জানিয়েছে অ্যামাজন। এছাড়া রিং ইনডোর ক্যাম প্লাস টুকে ডিপ্লে করা হয়েছে যার দাম ধরা হয়েছে ৬০ ডলার।

আরও পড়ুন:

এআই সুবিধাসহ বাজারে এলো গ্যালাক্সি বাডস-৩ এফই

অ্যামাজন জানায় নতুন এ প্রোডাক্টগুলোর মধ্যে আছে রেটিনাল ভিশন প্রযুক্তি যা আরও স্পষ্ট ছবি তৈরি এবং অ্যামাজন আলেক্সা প্লাস গ্রিটিংস সার্ভিস ব্যবহার করে ভার্চুয়াল ডোরম্যান হিসেবে কাজ করতে সক্ষম হবে। এরইসঙ্গে নতুন এআই ফিচার সার্চ পার্টি দিয়ে রিং ক্যামেরা এখন থেকে হারানো কুকুর খুঁজে দিতে সাহায্য করবে।

এদিকে নতুন উন্মোচিত ব্লিঙ্ক ডিভাইসগুলোর মধ্যে রয়েছে ব্লিঙ্ক আউটডোর টুকে প্লাস, ব্লিঙ্ক মিনি টুকে প্লাস, এবং ব্লিঙ্ক আর্ক। যা প্যানোরামিক ক্যামেরা হিসেবে আগের মডেলগুলোর থেকে ব্লাইন্ডস্পট অনেকাংশে কমিয়ে আনবে দাবি করে অ্যামাজন টিম।

এছাড়া ইভেন্টে অ্যামাজনের নতুন প্রজন্মের ফায়ার টিভি ও ফায়ার টিভি স্টিক ফোরকে সিলেক্ট উন্মোচন করা হয়। এতে নতুন ফায়ার ওএসের মাধ্যমে অ্যামাজন আলেক্সা প্লাস ব্যবহারের সুবিধা থাকবে। অ্যামাজন জানিয়েছে সবগুলো ডিভাইসই আজ থেকে প্রি-অর্ডারের জন্য অনলাইনে উপলব্ধ থাকবে।

এনগ্যাজেটের প্রতিবেদনের অবলম্বনে

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com