যুক্তরাষ্ট্রের বৃহৎ খুচরা বিক্রেতা অ্যামাজন রোবটের মাধ্যমে পাঁচ লাখের বেশি মানুষের কাজ প্রতিস্থাপন করার পরিকল্পনা করেছে।
নতুন অটোমেশন টিমের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে রোবট ব্যবহার করে কোম্পানি অন্তত ১ লাখ ৬০ হাজার নতুন কর্মী নিয়োগের প্রয়োজন এড়াতে পারবে।
এতে প্রতিটি পণ্য প্যাকেজ ও সরবরাহে প্রায় ৩০ সেন্ট সাশ্রয় হবে।
আরও চাকরির খবর পড়ুন: ওয়ালটন হাই-টেকে চাকরির সুযোগ
অ্যামাজন আরও জানিয়েছে, নতুন গুদামগুলোতে মানুষের উপস্থিতি ন্যূনতম থাকবে।
মোট কার্যক্রমের ৭৫ শতাংশ পর্যন্ত অটোমেশন করা হবে।
যদিও চলতি ছুটির মৌসুমে ২ লাখ ৫০ হাজার নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।









