নাসার পারসিভিয়ারেন্স রোভার মঙ্গল গ্রহে একটি প্রাচীন সৈকতের অস্তিত্বের প্রমাণ পেয়েছে।
গবেষকদের মতে, প্রায় ৩৫০ কোটি বছর আগে ওই স্থানে একটি বিশাল হ্রদ ছিল।
আরও পড়ুন: চাঁদে বিলাসবহুল হোটেল নির্মাণের পরিকল্পনা
জেজেরো ক্রেটার এলাকায় পাওয়া পাথরের গঠন ও খনিজ উপাদান প্রাচীন উপকূলরেখার ইঙ্গিত দেয়।
বিজ্ঞানীরা বলছেন, এসব তথ্য প্রমাণ করে মঙ্গলের পরিবেশ একসময় পৃথিবীর মতোই বাসযোগ্য ছিল এবং সেখানে অণুজীব প্রাণের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না।









