মূল পাতা এক মিনিটে টেক অপ্রত্যাশিত উত্তাপে প্রাচীন গ্যালাক্সি ক্লাস্টার
এক মিনিটে টেকবিজ্ঞান ও মহাকাশ

অপ্রত্যাশিত উত্তাপে প্রাচীন গ্যালাক্সি ক্লাস্টার

galaxy cluster
গ্যালাক্সি ক্লাস্টার। ছবি: সংগৃহীত
Share

মহাবিশ্ব সৃষ্টির মাত্র ১৪০ কোটি বছর পরের এক গ্যালাক্সি ক্লাস্টারে ধারণার চেয়ে পাঁচ গুণ বেশি তাপমাত্রা শনাক্ত করেছেন বিজ্ঞানীরা।

নেচার সাময়িকীতে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, তরুণ ও অপরিণত অবস্থাতেই এত চরম উত্তাপ থাকার কথা নয়।

আরও পড়ুন: নেচারের তালিকায় ২০২৫ সালের প্রভাবশালী ১০ বিজ্ঞানী

আলমা টেলিস্কোপে পর্যবেক্ষণে জানা যায়, এসপিটি২৩৪৯–৫৬ নামের এই ক্লাস্টারের কেন্দ্রে লুকিয়ে থাকা তিনটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল বিপুল শক্তি ছড়িয়ে গ্যাসকে অস্বাভাবিকভাবে উত্তপ্ত করছে।

এই আবিষ্কার মহাবিশ্বের আদি বিবর্তন নিয়ে প্রচলিত ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করছে।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com