অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এখনো ভাবেন ইউএসবি-সি পোর্ট শুধু চার্জ দেওয়ার জন্য।
কিন্তু এটি ফোনকে গেমিং ডিভাইস, স্টোরেজ সেন্টার বা ক্ষুদ্র ডেস্কটপে রূপান্তর করার সুযোগ দেয়।
ইউএসবি-সি টু ইউএসবি-এ ওটিজি অ্যাডাপ্টারের মাধ্যমে গেম কন্ট্রোলার যুক্ত করা যায়, এক্সটার্নাল এসএসডি বা ফ্ল্যাশ ড্রাইভ ব্যবহার করা যায়, ইউএসবি-সির মাধ্যমে অডিও মান উন্নত করা সম্ভব।
আরও পড়ুন: গুগল ক্রোমের ছয় ফিচারে কাজ হবে দ্রুত
এছাড়া ইউএসবি টেথারিং দিয়ে কম্পিউটারে ইন্টারনেট সরবরাহ এবং ইউএসবি হাবের মাধ্যমে ফোনকে ক্ষুদ্র পিসির মতো ব্যবহার করা যায়।
এই পাঁচটি সহজ কৌশলে পোর্টের ব্যবহার অনেক বৃদ্ধি পায়।









