পৃথিবীর সব স্থানে মাধ্যাকর্ষণ সমান নয়। নতুন গবেষণায় দেখা গেছে, সবচেয়ে দুর্বল মাধ্যাকর্ষণ অ্যান্টার্কটিকার নিচে অবস্থান করছে, যা ‘গ্র্যাভিটি হোল’ নামে পরিচিত।
এটি সরাসরি অনুভূত না হলেও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও জ্যামিতিক কাঠামোতে প্রভাব ফেলে।
আরও পড়ুন: চাঁদে বিলাসবহুল হোটেল নির্মাণের পরিকল্পনা
ভূ-অভ্যন্তরের শিলার ঘনত্বের পার্থক্যই এখানে মূল কারণ।
ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় ও প্যারিস ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ভূমিকম্পের তরঙ্গ বিশ্লেষণ করে ৭ কোটি বছরের শিলাস্তরের গতিবিধি পর্যবেক্ষণ করেছেন।
এর ফলে দেখা গেছে, প্রায় ৩–৫ কোটি বছর ধরে গ্র্যাভিটি হোল শক্তিশালী হতে শুরু করেছে।









