দেশের শীর্ষস্থানীয় জুতা উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নতুন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির ইনফরমেশন টেকনোলজি (ই-কমার্স সাপোর্ট) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দেয়া হবে।
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৩ সেপ্টেম্বর এবং চলবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
- পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
- চাকরির ধরন : বেসরকারি চাকরি
- আবেদন শুরুর তারিখ : ২৩ সেপ্টেম্বর
- আবেদনের শেষ তারিখ : ২৩ অক্টোবর
প্রার্থীর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। ই-কমার্সে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ থেকে ৬ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
প্রার্থীর বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
ফুলটাইম চাকরির কর্মস্থল হবে ঢাকা।
বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা (দুর্ঘটনা ও হাসপাতালে ভর্তি), হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়, পিক অ্যান্ড ড্রপ সুবিধা (প্রাপ্যতার উপর নির্ভর করে), দুপুরের খাবারে আংশিক ভর্তুকি, ডে কেয়ার পরিষেবা এবং এপেক্স পণ্যে পারিবারিক ছাড়সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা দেয়া হবে।
বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।









