বিভিন্ন দেশে নতুন বিধিনিষেধের প্রেক্ষাপটে অ্যাপল আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের বয়স যাচাইয়ে নতুন ব্যবস্থা নিচ্ছে।
ব্রাজিল, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে ১৮ বছরের কম বয়সীরা প্রাপ্তবয়স্কদের উপযোগী অ্যাপ ডাউনলোড করতে পারবে না, যতক্ষণ না বয়স নিশ্চিত হচ্ছে।
আরও পড়ুন: অ্যাপল আয়োজন করছে ‘স্পেশাল এক্সপেরিয়েন্স’ বিশেষ অনুষ্ঠান
এ জন্য প্রতিষ্ঠানটি এমন টুল তৈরি করছে, যা সংবেদনশীল ব্যক্তিগত তথ্য ছাড়াই ব্যবহারকারীর আনুমানিক বয়স নির্ধারণ করবে।
নির্দিষ্ট জন্মতারিখ নয়, শুধু বয়সের শ্রেণি জানানো হবে। এতে গোপনীয়তা রক্ষা ও আইনি বাধ্যবাধকতার মধ্যে সমন্বয় সম্ভব হবে বলে জানিয়েছে অ্যাপল।









