প্রত্যাশিত সাড়া না পাওয়ায় ভিশন প্রো হেডসেটের উৎপাদন ও বিপণন কমিয়েছে অ্যাপল।
বাজার বিশ্লেষকদের মতে, ৩ হাজার ৪৯৯ ডলার শুরুমূল্য হওয়ায় গ্রাহকের আগ্রহ সীমিত ছিল।
আরও পড়ুন: ক্রোমের দুই ব্রাউজার এক্সটেনশনে তথ্য চুরি, সতর্কতা জারি
আইডিসির হিসাবে, গত বছরের শেষ প্রান্তিকে ডিভাইসটি বিক্রি হয়েছে মাত্র ৪৫ হাজার ইউনিট।
চীনা উৎপাদন সহযোগী প্রতিষ্ঠান ইতিমধ্যে উৎপাদন বন্ধ করেছে।
ভিআর বাজারের চাপে অ্যাপল এখন ভিশন প্রোর নতুন সংস্করণের বদলে এআই-ভিত্তিক পরিধানযোগ্য ডিভাইসে গুরুত্ব দিচ্ছে।









