অ্যাপল তাদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’কে আরও উন্নত করতে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘জেমিনি’ ব্যবহারের বিষয়ে চূড়ান্ত আলোচনায় রয়েছে।
চুক্তি সম্পন্ন হলে অ্যাপল প্রতি বছর গুগলকে প্রায় ১ বিলিয়ন ডলার পরিশোধ করবে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।
আরও পড়ুন: এক চার্জে ২০০ কিলোমিটার উড়বে ইহ্যাংয়ের নতুন উড়ন্ত গাড়ি
বিশ্লেষকদের মতে, এআই দৌড়ে কিছুটা পিছিয়ে থাকায় অ্যাপল সাময়িক সমাধান হিসেবে গুগলের শক্তিশালী জেমিনি মডেল ব্যবহার করতে চাইছে।
এতে সিরি আগের তুলনায় আরও বুদ্ধিমান ও বিশ্লেষণক্ষম ভয়েস সহকারী হিসেবে কাজ করবে।









