১৪ বছর পর প্রথমবারের মতো স্মার্টফোন বিক্রিতে স্যামসাংকে পিছিয়ে দিতে যাচ্ছে অ্যাপল।
বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, ২০২৪ সালে অ্যাপল বিক্রি করবে প্রায় ২৪ কোটি ৩০ লাখ আইফোন।
যেখানে স্যামসাংয়ের বিক্রি থামবে ২৩ কোটি ৫০ লাখ ইউনিটে।
আরও পড়ুন:
বছরের তৃতীয় প্রান্তিকে আইফোন বিক্রি বেড়ে বাজারে অ্যাপলের হিস্যা দাঁড়ায় ১৯.৪ শতাংশে।
যুক্তরাষ্ট্র ও চীনে আইফোন ১৭ সিরিজের শক্তিশালী চাহিদাও এই প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে।
বিশ্লেষকদের মতে, আগামী বছর বাজেট আইফোন ও প্রথম ফোল্ডেবল মডেল আসায় অ্যাপলের বাজার অবস্থান আরও শক্তিশালী হতে পারে।









