আগামী ৪ মার্চ অ্যাপল নিউইয়র্ক, লন্ডন ও সাংহাইয়ে একযোগে ‘স্পেশাল এক্সপেরিয়েন্স’ নামে বিশেষ অনুষ্ঠান আয়োজন করবে।
আমন্ত্রণপত্রে সময় ছাড়া অনুষ্ঠানের ধরন বা সম্ভাব্য ঘোষণা উল্লেখ করা হয়নি, যা কৌতূহল বাড়িয়েছে।
আরও পড়ুন: অ্যাডোবি অ্যানিমেট বন্ধের ঘোষণা
সামাজিক যোগাযোগমাধ্যমে হলুদ ও সবুজ রঙের লোগো দেখে অনেকে ধারণা করছেন নতুন ম্যাকবুক উন্মোচন হতে পারে।
প্রযুক্তি ওয়েবসাইট ম্যাকরিউমার্স সম্ভাব্য পণ্যের তালিকায় আইফোন ১৭ই, এম৫ চিপযুক্ত নতুন ম্যাকবুক প্রো, আইপ্যাড এয়ার ও আইপ্যাড অন্তর্ভুক্ত করেছে।








