নতুন বছরকে সামনে রেখে ২০২৬ সালের শুরুতেই একাধিক ডিভাইস আনতে পারে অ্যাপল।
বিশ্লেষকদের মতে, তালিকায় রয়েছে আইফোন ১৭ই, আইপ্যাড মিনি ৮, ১২তম প্রজন্মের আইপ্যাড ও নতুন বাজেট ম্যাকবুক।
আরও পড়ুন: চাঁদের ধূলিকণা থেকে জ্বালানি শক্তি সংগ্রহ করতে পারবে রকেট
আইফোন ১৭ই–তে শক্তিশালী এ১৯ চিপ ও উন্নত ক্যামেরার সম্ভাবনা রয়েছে।
আইপ্যাড মিনি ৮–এ প্রথমবারের মতো ওএলইডি ডিসপ্লে দেখা যেতে পারে।
পাশাপাশি সাশ্রয়ী ম্যাকবুক শিক্ষার্থী ও বাজেট ব্যবহারকারীদের আকর্ষণ করবে বলে ধারণা করা হচ্ছে।









