অ্যাপল ওয়ালেটে যুক্ত হয়েছে মার্কিন পাসপোর্টের ডিজিটাল সংস্করণ সংরক্ষণের সুবিধা।
যা প্রথম দফায় আইওএস ২৬–এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্য ও পুয়ের্তো রিকোতে চালু হয়েছে।
আইফোন ও অ্যাপল ওয়াচ ব্যবহারকারীরা এখন তাঁদের পাসপোর্ট স্ক্যান করে ডিজিটাল আইডি হিসেবে সংরক্ষণ করতে পারবেন।
আরও পড়ুন: শাওমি উন্মোচন করলো রেডমি ওয়াচ ৬
যুক্তরাষ্ট্রের ২৫০টির বেশি বিমানবন্দরের টিএসএ চেক পয়েন্টে অভ্যন্তরীণ ভ্রমণে এটি ব্যবহার করা যাবে।
যদিও আন্তর্জাতিক ভ্রমণে কাগজের পাসপোর্টই বাধ্যতামূলক থাকবে।
অ্যাপলের দাবি, নতুন ডিজিটাল আইডি হবে নিরাপদ, স্বচ্ছ ও সম্পূর্ণ ব্যবহারকারীনিয়ন্ত্রিত।









