আইফোন ব্যবহারকারীদের গুগল ক্রোম ব্রাউজার ও গুগল অ্যাপ ব্যবহারে সতর্ক করেছে অ্যাপল।
প্রতিষ্ঠানটির মতে, এসব অ্যাপ ফিঙ্গারপ্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে ডিভাইসের নানান তথ্য সংগ্রহ করে ব্যবহারকারীর আলাদা পরিচয় তৈরি করে, যা বন্ধ করার সুযোগ নেই।
এতে ব্যক্তিগত তথ্য অনুসরণ করার ঝুঁকি বাড়ে।
আরও পড়ুন: চাঁদের ধূলিকণা থেকে জ্বালানি শক্তি সংগ্রহ করতে পারবে রকেট
অ্যাপল দাবি করছে, সাফারি তুলনামূলকভাবে বেশি সুরক্ষিত, কারণ এটি ডিভাইস তথ্যকে একাধিক যন্ত্রের মতো দেখায়।
এছাড়া গুগল সার্চ পেজের ‘ট্রাই অ্যাপ’ লিংকে ক্লিক করলে ব্যবহারকারী অজান্তেই বেশি ডেটা সংগ্রহকারী গুগল অ্যাপে প্রবেশ করেন।









