মস্তিষ্কের কোষের মতো কাজ করতে সক্ষম কৃত্রিম নিউরন তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ইউএসসি ভিটারবি স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের গবেষকেরা।
তারা এমন এক চিপ তৈরি করেছেন, যা মানব মস্তিষ্কের বৈদ্যুতিক ও রাসায়নিক সংকেতের ধারা অনুকরণ করে কাজ করে।
আরও পড়ুন: ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত চীন
রৌপ্য আয়ন ব্যবহার করে তৈরি এই নিউরন চিপ প্রচলিত সিলিকনভিত্তিক প্রসেসরের চেয়ে অনেক ছোট এবং শক্তি সাশ্রয়ী।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্ভাবন নিউরোমরফিক কম্পিউটিংয়ে নতুন যুগের সূচনা করবে।
যা ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে আরও মানবসদৃশ করে তুলবে।









