আইনগতভাবে ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ হলেও বৈশ্বিক ব্যবহারে শীর্ষ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ।
চেইন অ্যানালাইসিসের ২০২৫ গ্লোবাল ক্রিপ্টো অ্যাডপশন ইনডেক্সে ১৫১ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম, যা গত বছরের তুলনায় চার ধাপ উন্নতি।
আরও পড়ুন: ক্রোমের দুই ব্রাউজার এক্সটেনশনে তথ্য চুরি, সতর্কতা জারি
দক্ষিণ এশিয়ায় ভারতের পরেই রয়েছে বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়েছে, রেমিট্যান্স, গেমিং ও মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় অনেক ব্যবহারকারী বিকল্প পথে ক্রিপ্টো মুদ্রার দিকে ঝুঁকছেন।
উন্নয়নশীল দেশগুলোতেই ক্রিপ্টো গ্রহণের প্রবণতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।









