বর্তমান যুগে বাংলাদেশি পর্যটকদের ভ্রমণধারা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে।
কক্সবাজার বা সাজেক ছাড়িয়ে এখন অনেকেই কেনিয়ার মাসাইমারা, থাইল্যান্ডের ফুকেট, তুরস্কের কাপাডোকিয়া বা পেরুর মাচু পিচুতে যাচ্ছেন।
আরও পড়ুন: উত্তরায় ইনফিনিক্সের গেমিং ফ্ল্যাগশিপ স্টোর চালু
এ পর্যায়ে নতুন সহায়ক হয়েছে এআই। চ্যাটজিপিটি, গুগল জেমিনি ও ওয়ান্ডারপ্ল্যানের মতো টুল ব্যবহার করে বাজেট, সময়, পছন্দ এবং ভিসা সুবিধা অনুযায়ী সেরা গন্তব্য বাছাই করা সম্ভব।
এতে ভ্রমণকারীরা প্রতারণা বা অতিরিক্ত খরচ থেকে রক্ষা পাচ্ছেন।
বর্তমানে বিশ্বের প্রায় ৩০ শতাংশ পর্যটক এআইভিত্তিক পরিকল্পনায় ভ্রমণ করছেন।









