বাংলালিংকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিজিটাল লাইফস্টাইল প্ল্যাটফর্ম ‘রাইজ’-এ যুক্ত হয়েছে নতুন কিছু সুবিধা।
এর মধ্যে রয়েছে ‘ভোকালাইজ’ নামের এআই স্পিকিং কোচ, যা ব্যবহারকারীদের উচ্চারণ ও টোন উন্নত করতে সাহায্য করে।
আরও পড়ুন: স্মার্টফোনের সব ছবি সংগ্রহে ফেসবুকের ক্লাউড প্রসেসিং ফিচার
পাশাপাশি ‘রাইজ সামারাইজ’, ‘গ্রামারাইজ’ ও ‘রিউরাইজ’ টুলগুলো শিক্ষার্থীদের লেখালেখি ও পড়াশোনার কাজ সহজ করছে।
বাংলালিংক জানায়, তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মজীবনের প্রস্তুতি এগিয়ে নিতে রাইজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
যেকোনো নেটওয়ার্কে ব্যবহারযোগ্য এই অ্যাপ ভবিষ্যতের ডিজিটাল শিক্ষায় নতুন সম্ভাবনা তৈরি করছে।









