একই স্মার্টফোনে একসঙ্গে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।
‘ডুয়েল অ্যাকাউন্ট’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপের ভেতর থেকেই ব্যক্তিগত ও পেশাগত অ্যাকাউন্টে সহজে বদল করতে পারবেন।
আরও পড়ুন: ক্রোমের দুই ব্রাউজার এক্সটেনশনে তথ্য চুরি, সতর্কতা জারি
এতে আলাদা ডিভাইস ব্যবহারের ঝামেলা কমবে। এ সুবিধা পেতে আলাদা দুটি ফোন নম্বর প্রয়োজন হবে।
প্রতিটি অ্যাকাউন্টের নোটিফিকেশন ও গোপনীয়তা আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যাবে। শুরুতে অ্যান্ড্রয়েডে ধাপে ধাপে ফিচারটি চালু হবে।









