অনলাইনে বিনোদনের শীর্ষ মাধ্যম ইউটিউব অ্যান্ড্রয়েড অ্যাপের ইন্টারফেসে বড় পরিবর্তন এনেছে গুগল।
নতুন নকশায় আইকন ও মেনু আরও গাঢ় ও মোটা দেখাচ্ছে।
ভিডিও প্লেয়ারের বাটন ও আইকন প্রায় স্বচ্ছ রাখা হয়েছে।
যাতে ভিডিও পর্দায় আরও স্পষ্ট দেখা যায়।
আরও পড়ুন: ইউটিউব মিউজিকে আসছে গান অনুবাদের ফিচার
নতুন ইন্টারফেসে লাইক বাটনে অ্যানিমেশন যুক্ত করা হয়েছে।
থ্রেডভিত্তিক মন্তব্য দেখার সুবিধা এসেছে।
ব্যবহারকারীরা প্লেস্টোর থেকে সর্বশেষ সংস্করণ ডাউনলোড করতে পারবে।
শিগগিরই আইওএস সংস্করণও আসবে।









