মূল পাতা এক মিনিটে টেক নতুন রেকর্ড গড়ল বিটকয়েন, দাম ১ লাখ ২৫ হাজার ডলার
এক মিনিটে টেকক্রিপ্টো

নতুন রেকর্ড গড়ল বিটকয়েন, দাম ১ লাখ ২৫ হাজার ডলার

bitcoin
বিটকয়েন। ছবি: সংগৃহীত
Share

বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম নতুন রেকর্ড ছুঁয়েছে। রোববার মার্কিন বাজারে এর দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ২৪৫ ডলার ৫৭ সেন্ট।

যা আগের তুলনায় প্রায় ২ দশমিক ৭ শতাংশ বেশি।

চলতি বছরের আগস্টে বিটকয়েনের দাম সর্বোচ্চ ১ লাখ ২৪ হাজার ৪৮০ ডলারে উঠেছিল। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন: র‍্যানসমওয়্যার ঠেকাতে গুগল ড্রাইভে এআই সুরক্ষা টুল

বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, ডলারের দরপতন এবং ক্রিপ্টো ইটিএফে (এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড) বিনিয়োগ বৃদ্ধির কারণে বিটকয়েনের দাম বেড়েছে।

এ ছাড়া ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ক্রিপ্টো-বান্ধব নীতি ও সাম্প্রতিক আইনি পরিবর্তন বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়িয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ডলারের অবমূল্যায়নের আশঙ্কা ও বিকল্প সম্পদে ঝোঁকও বিটকয়েনের উত্থানকে ত্বরান্বিত করছে।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com