এক হাজার কর্মী ছাঁটাইয়ের রেশ কাটতে না কাটতেই মেটা তাদের নির্বাচিত কিছু কর্মীর জন্য বিশেষ বোনাসের পরিকল্পনা করেছে।
অভ্যন্তরীণ নথি অনুযায়ী, ‘চেকপয়েন্ট’ নামে নতুন পারফরম্যান্স রিভিউ সিস্টেমে কর্মীদের চারটি স্তরে ভাগ করা হবে।
আরও পড়ুন: লিংকডইনের ব্যবহারকারী ছাড়ালো ১২০ কোটি
আউটস্ট্যান্ডিং কর্মীরা ২০০ শতাংশ পর্যন্ত বোনাস পাবেন, এক্সিলেন্টরা ১১৫ শতাংশ, আর ‘নিডস ইমপ্রুভমেন্ট’ মাত্র ৫০ শতাংশ পাবেন।
বিশেষ ‘মেটা অ্যাওয়ার্ড’ কর্মীরা সর্বোচ্চ ৩০০ শতাংশ বোনাসের যোগ্য হবেন। নতুন পদ্ধতি মূল্যায়ন প্রক্রিয়া সহজ ও কার্যকর করতে সাহায্য করবে।









