বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, একজন ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে অতিরিক্ত সিমগুলো ৩০ অক্টোবরের মধ্যে স্বেচ্ছায় বাতিল করতে হবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিটিআরসি গ্রাহকদের এ বিষয়ে অনুরোধ জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কেউ অতিরিক্ত সিম বাতিল না করলে কমিশন নিজ উদ্যোগে স্বয়ংক্রিয়ভাবে সেগুলোর নিবন্ধন বাতিল করবে।
অপরাধ দমন, সাইবার নিরাপত্তা জোরদার, নকল বা অচিহ্নিত সিমের ব্যবহার বন্ধ।
আরও পড়ুন: ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদিত
ডিজিটাল পরিচয়ের স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গ্রাহকদের পরামর্শ দেয়া হয়েছে, নিজের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) পছন্দমতো ১০টি সিম রেখে অতিরিক্ত সিমগুলো সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে।
যারা সময়মতো তা করবেন না, তাদের ক্ষেত্রে বিটিআরসি দৈবচয়নভিত্তিক পদ্ধতিতে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।
গ্রাহকরা চাইলে মোবাইল থেকে *16001# নম্বরে নিজের এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে জানতে পারবেন।
তাদের নামে মোট কতটি সিম নিবন্ধিত আছে। বর্তমানে দেশে ১৮ কোটি ৮৬ লাখ ৪০ হাজার সিম নিবন্ধিত রয়েছে।









