বৈদ্যুতিক গাড়ির বৈশ্বিক বাজারে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে চীনের বিওয়াইডি।
২০২৫ সালে প্রতিষ্ঠানটি সাড়ে ২২ লাখের বেশি ব্যাটারিচালিত গাড়ি বিক্রি করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ২৮ শতাংশ বেশি।
আরও পড়ুন: নতুন নীতিতে স্মার্টফোন কিস্তিতে বিক্রি ও সিম লক অনুমোদন
বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, একই সময়ে টেসলার বিক্রি থাকতে পারে প্রায় সাড়ে ১৬ লাখে।
নতুন মডেল ঘিরে মিশ্র প্রতিক্রিয়া, রাজনৈতিক বিতর্ক ও চীনা নির্মাতাদের কমদামি গাড়ির চাপ টেসলার জন্য বছরটিকে চ্যালেঞ্জিং করে তুলেছে।









