দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত বৈদ্যুতিক স্কুটার ‘জিহো এ৮ এসই’ উন্মোচন করেছে সিএফমটো বাংলাদেশ।
চীনা ব্র্যান্ড জিহোর তৈরি এই স্কুটারটিতে রয়েছে ৫০০০ ওয়াটের হাব মোটর।
যা সর্বোচ্চ ৮ কিলোওয়াট শক্তি দিতে সক্ষম।
এতে ৭৪ ভোল্টের দুটি লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন: এক চার্জে ২০০ কিলোমিটার উড়বে ইহ্যাংয়ের নতুন উড়ন্ত গাড়ি
যা একবার চার্জে ১০৫ কিলোমিটারের বেশি চলতে পারে।
স্কুটারটিতে এনএফসি লক, অ্যান্টি থেফট সিস্টেম, ক্রুজ কন্ট্রোল, ডুয়েল এবিএস ও তিনটি রাইডিং মোড রয়েছে।
সাদা ও কালো রঙে পাওয়া যাবে স্কুটারটি, দাম ৩ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা।









