যুক্তরাজ্যে সার্চ ইঞ্জিনের বাজারে গুগলের একচেটিয়া প্রভাব কমাতে পদক্ষেপ নিচ্ছে দেশটির প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা সিএমএ।
সংস্থাটি জানায়, দেশে ৯০ শতাংশের বেশি সার্চ গুগলের মাধ্যমে হয়।
তাই ব্যবহারকারীদের বিকল্প দিতে তারা নতুন নীতিমালা আনতে যাচ্ছে।
আরও পড়ুন: ফেসবুকের মেমোরিজ যেভাবে নিয়ন্ত্রণ করবেন
এর মধ্যে থাকবে চয়েস স্ক্রিন, ন্যায্য র্যাঙ্কিং নীতি, প্রকাশকদের নিয়ন্ত্রণ বৃদ্ধি ও অভিযোগ ব্যবস্থাপনা।
গুগল বলছে, এসব পরিবর্তন উদ্ভাবনের গতি কমাতে পারে।
তবে ভোক্তা সংগঠনগুলো মনে করছে, এটি ভোক্তা অধিকার রক্ষার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।









