মূল পাতা এআই ট্রেন্ড চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন নয়, বাড়ছে ব্যবহারকারীর নিয়ন্ত্রণ
এআই ট্রেন্ডএক মিনিটে টেক

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন নয়, বাড়ছে ব্যবহারকারীর নিয়ন্ত্রণ

chatgpt sam altman
ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। ছবি: সংগৃহীত
Share

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন যোগ হচ্ছে—এমন গুঞ্জনকে ভিত্তিহীন বলেছে ওপেনএআই।

সম্প্রতি কিছু ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশটকে প্রতিষ্ঠানটি ভুয়া বা ভুল বোঝাবুঝি বলে দাবি করেছে।

ওপেনএআইয়ের চ্যাটজিপিটি বিভাগের প্রধান নিক টার্লি জানিয়েছেন, প্ল্যাটফর্মে কোনো বিজ্ঞাপন পরীক্ষা চলছে না।

আরও পড়ুন: নতুন নীতিতে স্মার্টফোন কিস্তিতে বিক্রি ও সিম লক অনুমোদন

বরং অ্যাপের সাজেশন অংশে ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ আরও বাড়ানো হবে।

এদিকে নতুন ফিচার প্রকাশ সাময়িক স্থগিত রেখে চ্যাটজিপিটির অভিজ্ঞতা উন্নত করতে কর্মীদের নির্দেশ দিয়েছেন সিইও স্যাম অল্টম্যান।

বর্তমানে চ্যাটজিপিটির সাপ্তাহিক ব্যবহারকারী প্রায় ৭০ কোটি।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com