১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের সঙ্গে চ্যাটজিপিটির আচরণ কেমন হবে, সে বিষয়ে নতুন নির্দেশিকা হালনাগাদ করেছে ওপেনএআই।
তরুণদের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন: ২০২৬ সালের শুরুতে অ্যাপলের সম্ভাব্য নতুন ডিভাইস
নতুন নীতিমালায় কিশোর-কিশোরী ও অভিভাবকদের জন্য আলাদা শিক্ষামূলক নির্দেশনা যুক্ত করা হয়েছে।
এতে এআই কীভাবে কাজ করে, কীভাবে নিরাপদভাবে ব্যবহার করতে হয় এবং এর সীমাবদ্ধতা কী—সে বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।









