প্রতি সপ্তাহে এক মিলিয়নের বেশি ব্যবহারকারী চ্যাটজিপিটিতে এমন বার্তা পাঠান।
যা আত্মহত্যার পরিকল্পনা বা মনোভাবের ইঙ্গিত দেয় বলে জানিয়েছে ওপেনএআই।
সোমবার (২৬ অক্টোবর) প্রকাশিত এক ব্লগপোস্টে প্রতিষ্ঠানটি জানায়, প্রায় ৭ শতাংশ ব্যবহারকারী মানসিক স্বাস্থ্য–সংকটের লক্ষণও প্রকাশ করেন।
আরও পড়ুন: ইউটিউব মিউজিকে আসছে গান অনুবাদের ফিচার
বর্তমানে চ্যাটজিপিটির ব্যবহারকারী প্রায় ৮০০ মিলিয়ন।
সাম্প্রতিক মামলা ও তদন্তের পর প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন জিপিটি–৫ মডেলে অনাকাঙ্ক্ষিত আচরণ কমেছে এবং নিরাপত্তা বেড়েছে।
মানসিক স্বাস্থ্য–সংক্রান্ত উত্তরগুলো পরীক্ষা করতে ১৭০ চিকিৎসককে যুক্ত করেছে ওপেনএআই।








