ওপেনএআই মনে করছে, চ্যাটজিপিটির ভবিষ্যৎ আয় নির্ভর করবে সাবস্ক্রিপশন মডেলের ওপর।
প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী ২৬০ কোটিতে পৌঁছাতে পারে।
যার অন্তত ২২ কোটি পেইড সাবস্ক্রিপশন নেবে। বর্তমানে সাপ্তাহিক প্রায় ৩ কোটি ৫০ লাখ ব্যবহারকারী পেইড প্ল্যান ব্যবহার করছে।
আরও পড়ুন:
যা মোট ব্যবহারকারীর ৫ শতাংশ।
চলতি বছরের শেষে ওপেনএআইয়ের বার্ষিক আয় ২০ বিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনা থাকলেও গবেষণা ও অবকাঠামো ব্যয়ের কারণে লোকসানও বাড়ছে।
তবে নতুন শপিং ও বিজ্ঞাপনভিত্তিক ফিচার কোম্পানির আয় বাড়াতে পারে বলে আশা করা হচ্ছে।








