পৃথিবীর সবচেয়ে উঁচু চূড়া এভারেস্ট হলেও মহাকাশের কাছাকাছি অবস্থানের রেকর্ড ইকুয়েডরের মাউন্ট চিম্বোরাজোর দখলে।
পৃথিবী নিখুঁত গোলক নয়; বিষুবরেখা সামান্য স্ফীত হওয়ায় ওই অঞ্চলের পাহাড়গুলো কেন্দ্র থেকে তুলনামূলক বেশি দূরে থাকে।
আরও পড়ুন: এক চার্জে ২০০ কিলোমিটার উড়বে ইহ্যাংয়ের নতুন উড়ন্ত গাড়ি
সমুদ্রপৃষ্ঠ থেকে চিম্বোরাজোর উচ্চতা মাত্র ৬,২৬৩ মিটার হলেও পৃথিবীর কেন্দ্র থেকে এর দূরত্ব এভারেস্টের চেয়ে প্রায় দুই কিলোমিটার বেশি।
ভৌগোলিক হিসাব অনুযায়ী চিম্বোরাজোর চূড়াই পৃথিবীর পৃষ্ঠের সবচেয়ে “উঁচু” বিন্দু হিসেবে ধরা হয়।









