সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চীনা কোম্পানি এক উড়ন্ত গাড়ি সফলভাবে উড্ডয়ন করিয়েছে।
“ল্যান্ড এয়ারক্রাফ্ট ক্যারিয়ার” মডেলের এই ডেমো ফ্লাইটে গাড়ি থেকে বিচ্ছিন্ন হওয়া এয়ার মডুলের নিরাপদ উড়ান দেখানো হয়েছে।
উড়ন্ত গাড়িটি স্বয়ংক্রিয় ও ম্যানুয়াল দুই ধরনের নিয়ন্ত্রণে পরিচালিত হয়।
আরও পড়ুন: নতুন রঙে আসছে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০
মধ্যপ্রাচ্যের বাজার থেকে এরইমধ্যেই ৬০০ ইউনিট অর্ডার পাওয়া গেছে।
কোম্পানির লক্ষ্য ২০২৭ সালের মধ্যে এই প্রযুক্তি আনুষ্ঠানিকভাবে অঞ্চলটিতে চালু করা।
দুবাইয়ের উদ্ভাবনবান্ধব নীতি ও বাজারের চাহিদা চীনের এ প্রযুক্তিকে বৈশ্বিক অগ্রযাত্রায় সাহায্য করছে।









