অ্যাপলের এআই ফিচার চালুতে দেরি হওয়ায় সুযোগ কাজে লাগাচ্ছে চীনা স্মার্টফোন নির্মাতারা।
আইফোন ব্যবহারকারীদের নিজেদের প্ল্যাটফর্মে আনতে তারা নতুন ‘মাইগ্রেশন অ্যাপ’ জোরদারভাবে প্রচার করছে।
যার মাধ্যমে ছবি–ভিডিওসহ সব ডাটা সহজেই অ্যান্ড্রয়েড ফোনে নেয়া যায়।
আরও পড়ুন: স্টারলিংক স্যাটেলাইটের ভিড়ে বিপাকে মহাকাশ গবেষণার টেলিস্কোপ
ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, সরকারি বিধিনিষেধে চীনে অ্যাপলের এআই ফিচার আটকে থাকায় প্রতিদ্বন্দ্বীরা বাজার দখলের প্রতিযোগিতায় নেমেছে।
স্থানীয় ব্র্যান্ডগুলো এখন এআই অ্যাসিস্ট্যান্ট, ফোল্ডেবল ডিজাইন ও বিশেষ সুবিধা তুলে ধরছে।
যা কঠিন হলেও আইফোন ব্যবহারকারীদের আকর্ষণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।









