ভিয়েতনামে দ্রুতগতির ফাইভ–জি নেটওয়ার্ক নির্মাণে হুয়াওয়ে ও জেডটিই নতুন করে একাধিক চুক্তি পাচ্ছে।
দীর্ঘদিন নিরাপত্তা বিবেচনায় চীনা প্রযুক্তিকে সীমিত রাখলেও সাম্প্রতিক মাসগুলোতে হ্যানয়ের অবস্থান বদলেছে।
আরও পড়ুন:
রাষ্ট্রায়ত্ত অপারেটরদের কয়েকটি গোপন টেন্ডারে হুয়াওয়ে প্রায় ২৩ মিলিয়ন ডলারের চুক্তি জিতেছে, জেডটিইও পেয়েছে অন্তত দুটি বড় প্রকল্প।
বিষয়টি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোকে উদ্বিগ্ন করছে।
বিশেষজ্ঞরা বলছেন, কম খরচ ও কৌশলগত সুবিধার কারণেই ভিয়েতনাম চীনা সরঞ্জামের প্রতি বেশি ঝুঁকছে।









