মূল পাতা প্রযুক্তির চাকরি চিটাগাং ড্রাই ডক লিমিটেডে চাকরির সুযোগ
প্রযুক্তির চাকরি

চিটাগাং ড্রাই ডক লিমিটেডে চাকরির সুযোগ

ctg dry dock
চিটাগাং ড্রাই ডক লিমিটেড। ছবি: সংগৃহীত
Share

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগাং ড্রাই ডক লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ১৩ ক্যাটাগরির শূন্য পদে মোট ১৫ জনকে নিয়োগ দেয়া হবে।

বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ২০ অক্টোবর ২০২৫। আবেদনের শেষ সময় ২০ নভেম্বর ২০২৫আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র সরাসরি অফিসে বা ই-মেইল ঠিকানার মাধ্যমে পাঠাতে পারবেন।

পদের মধ্যে রয়েছে সহকারী প্রকৌশলী, যার জন্য প্রার্থীকে বিএসসি বা ডিপ্লোমা ইন অটোমোবাইল বা মেকানিক্যাল থাকতে হবে।

কমপক্ষে ৩ বছরের ওয়ার্কশপ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা অনূর্ধ্ব ৪০ বছর।

আরও চাকরির খবর পড়ুন: সিম্ফনি মোবাইলে চাকরির সুযোগ

এছাড়া উপ-সহ প্রকৌশলী পদে ডিপ্লোমা ইন অটোমোবাইলধারী প্রার্থী নিয়োগ করা হবে। যাদের কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর।

এছাড়া স্টোর ইনচার্জ পদে ডিপ্লোমা ইন অটোমোবাইল বা পাওয়ারধারী প্রার্থী নেয়া হবে।

যাদের স্টোর এবং কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা কমপক্ষে ৩ বছর থাকতে হবে এবং বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর।

আবেদন করার জন্য নির্ধারিত ফরম প্রতিষ্ঠান থেকে সরাসরি সংগ্রহ করা যাবে বা প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা সম্ভব।

খামের ওপর আবেদন করা পদের নাম, নিজ জেলা এবং বিজ্ঞপ্তির সূত্র নম্বর উল্লেখ করতে হবে।

আবেদনপত্র পাঠানো যাবে অফিস ঠিকানায়: ‘বিএন এমটি ওয়ার্কশপ, বানৌজা ঈসা খান, নিউ মুরিং, চট্টগ্রাম’ অথবা ই-মেইল করতে bnmtwcddl@gmail.com

আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতা সনদপত্র সংযুক্ত করতে হবে।

বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com