রাজধানীর আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটিতে ছয় দিনের ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫’ কম্পিউটার মেলা শুরু হয়েছে।
মেলায় ক্রেতাদের আকর্ষণ করতে বিভিন্ন প্রতিষ্ঠানের অফার রয়েছে—নির্দিষ্ট পণ্য কিনলে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক।
আরও পড়ুন:
এছাড়া স্ক্র্যাচকার্ডে সাইকেল, ল্যাপটপ, ফ্রিজ, টি-শার্টসহ নানা উপহার জেতার সুযোগ।
গিগাবাইটের মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড ও ল্যাপটপ কিনেও স্ক্র্যাচকার্ড ঘষে নিশ্চিত উপহার পাওয়া যাচ্ছে।
শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মেলায় সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত বিনা মূল্যে প্রবেশ করা যাবে।









